বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আনন্দঘন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাম্পাস প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. আবুল কালাম। এ ছাড়া অনুষ্ঠানে হাবিপ্রবি পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব, হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের দর্শন, সমাজ থেকে অধর্ম দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বাণী তুলে ধরেন। 
উপাচার্য তার বক্তব্যে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার আহ্বান জানান। 

ছাত্রদলের নেতৃবৃন্দও ধর্মীয় উৎসবের এই আনন্দক্ষণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংহতি জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে ও ঢাক-ঢোলের বাদ্যে মেতে ওঠেন।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   সনাতন ধর্মাবলম্বী   জন্মাষ্টমী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close