শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
বিনোদন
বাড়ি দখল ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী দিলারা জামান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
দিলারা জামান

দিলারা জামান

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনপ্রিয় অভিনেত্রীর বক্তব্য সম্বলিত ফটোকার্ডের ছড়াছড়ি। 

ওই কার্ডে লেখা, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’

নন্দিত অভিনেত্রীকে জড়িয়ে এমন ফটোকার্ড ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকে হতাশা প্রকাশ করতে থাকেন। কেউ কেউ প্রকাশ করেন বিস্ময়। ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। এরপরই চর্চার লাগাম টানেন অভিনেত্রী।

গণমাধ্যমকে দিলারা জামান জানান, ঘটনাটি সত্য হলেও পুরনো। তার কথায়, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২-২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’

অভিনেত্রীর মতে বক্তব্যটি অসম্পূর্ণভাবে প্রচার করা হচ্ছে। বলেন, ‘প্রায় দুই যুগ আগে ঢাকার শ্যামলীতে তার ছয় কাঠা জমি দখলের ঘটনা ঘটেছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসঙ্গক্রমে বিষয়টি নিয়ে কথা বললেও সেখানে পুরো ঘটনা স্পষ্টভাবে উঠে আসেনি।’

এতদিন পরে বিষয়টি সামনে আসায় অভিনেত্রীও কিছুটা অস্বস্তিতে। বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

দিলারা জামান এখন উত্তরার বাসিন্দা। তবে পুরনো সে ভিটার ওপর গড়ে ওঠা সুউচ্চ ভবন দেখে এখনও হন আবেগতাড়িত। 

তার কথায়, ‘আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশ তলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দিলারা জামান   বাড়ি দখল   ভাইরাল ফটোকার্ড   শ্যামলী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close