শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
শিক্ষা
শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৫:২৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৫টি বিদ্যালয়ের ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহ জোগাবে বলেও তারা উল্লেখ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত   শিক্ষার্থী   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close