শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়েছে, এখন তা বন্ধ : সাংসদ এনাম
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, ‘বিগত ১৭ বছরে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর এসব অনিয়ম-দুর্নীতি বন্ধ রয়েছে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডীতে ১১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন গার্ডার সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, ‘বর্তমান সরকার কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সুন্দর সুন্দর কথা বলে কাজের মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এলাকার উন্নয়ন কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এটি সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য। তাই উন্নয়নকাজ সুষ্ঠু ও নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়নে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘পটিয়ার প্রতিটি ইউনিয়নের সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নকাজও সব এলাকায় সমভাবে বণ্টনের চেষ্টা করা হচ্ছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযৎস যশ চাকমা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান শফিকুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল আলম ছোটন, জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক, সাইফুদ্দীন আহমদ, মাহবুবুর রহমান, দিদারুল আলম সিকদার, মো. ইসমাইল, মনজুর আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু প্রমুখ।

এর আগে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদাপাড়া টেম্পু স্টেশন এলাকায় ৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে অলিরহাট জি.সি-বাথুয়া-টাঙ্গারপুল-কস্তুরীঘাট (আরএইচডি) সংযোগ সড়কের (ছনহরা ইদ্রিস মিয়া সড়ক) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পটিয়া   উন্নয়ন   লুটপাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close