শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
রাজধানী
উত্তরায় হোটেলে চীনের নাগরিকের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে এক চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের দুই নাম্বার সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম লি শিংচিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও হোটেল স্টাফদের বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। হোটেলটিতে মদ বিক্রি এবং সেবন করা যাবে- এমন কোন অনুমোদন ছিল না বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছে। পাশের একটি বার থেকে সেখানে নিয়মিত বর্ডারদের মদ সরবরাহ করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক—গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান।

পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চীনা নাগরিকের মৃত্যু   উত্তরা হোটেল   বেঙ্গল হোটেল   উত্তরা পশ্চিম থানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close