শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে চিহ্নিত তিন ডাকাত দলের সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জিএমপির পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে টঙ্গী স্টেশন রোডসংলগ্ন নতুন বাজার এলাকার পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হাসেম সরকারের ছেলে মেহেদী হাসান জয় (২৫), মুসলিমের ছেলে নয়ন (২০) ও সামসুল আলমের ছেলে রাসেল ওরফে হৃদয় (২১)।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকার নতুন বাজারের পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হয়েছিলেন। গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মেহেদী হাসান জয়ের বিরুদ্ধে টঙ্গী পূর্ব, পূবাইল, টঙ্গী পশ্চিম ও ঢাকা রেলওয়ে থানায় আটটি মামলা রয়েছে। এ ছাড়া ৩ নম্বর আসামি রাসেলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রোববার দুপুরে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close