শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম আপডেট: ০৬.০৯.২০২৬ ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মারুফ খান (২৪) নামে যুবকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রাম থেকে নিজ বাড়ির কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মারুফ ওই গ্রামের মিন্টু খানের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ মাদকাসক্ত ছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তার রাগ-অভিমান হয়। পরে রাতে খাবার না খেয়ে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। একই কারণে তার স্ত্রীও অভিমান করে অন্য কক্ষে গিয়ে ঘুমান।

সকালে পরিবারের সদস্যরা মারুফের ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরে তার স্ত্রী থাই গ্লাস দিয়ে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে মারুফকে নিচে নামান। তবে পারিবারিক কলহের জেরে মারুফ আত্মহত্যা করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   যুবক   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close