শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও পাচারের উদ্দেশ্যে বহনকৃত ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নাইট্যংপাড়া এলাকায় রোববার ভোর ৪টায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন প্রকারের ওষুধসহ মায়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান নিয়ে মায়ানমার হতে নাফ নদী দিয়ে সাঁতার কেটে টেকনাফের ওই বাড়িতে অবস্থান করে এবং তারা বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং প্রত্যাবর্তনের সময় বাংলাদেশ হতে মায়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা করছিলো। 

পরবর্তী আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।

সাব্বির আলম সুজন বলেন, ‘জব্দকৃত ইয়াবা, ওষুধ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফে ইয়াবা   ২০ হাজার ইয়াবা   মাদক কারবারি   কোস্ট গার্ড অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close