শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পাশের বাঁশবাগানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।  

অভিযানে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রজিস্টেন্স, ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ৪৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, রোববার ভোরে রাত পর্যন্ত বিজিবির পৃথক অভিযানে গোদাগাড়ীতে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

একই রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় মাজারদিয়া অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। করে। 

অন্যদিকে চারঘাটের চক মুক্তারপুর এলাকায় ইউসুফপুর বিওপির অভিযানে ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উব্দ করা হয়।

এ ছাড়া চারঘাট থানার মুক্তারপুরের একটি আমবা তগান থেকে ৩৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে চারঘাট বিওপি।

জব্দকৃত মালামাল ও মাদক সংশ্লিষ্ট থানায় এবং শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহীতে ভারতীয় মাদক   ট্যাপেন্টাডল ট্যাবলেট   বিজিবি অভিযান   চোরাচালানি পণ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close