রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে সংবাদকর্মীকে ট্রাক চাপায় প্রাণনাশের চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু ব্যবসায় নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখির জেরে মো. শাকির আহমেদ (৩৬) নামের সংবাদকর্মীর ওপর ট্রাক চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি দৈনিক আমাদের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি এবং শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন উঁচু ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধায় শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা গাড়ির চালকসহ ২-৩ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. শাকির আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাকির আহমেদ অবৈভাবে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করেছিলেন। ঘটনার দিন রাতে প্রেস ক্লাবে মতবিনিময় সভা শেষে বাড়ি ফেরার পথে উঁচু ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা বালু বোঝাই একটি ট্রাক তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। জীবন বাঁচাতে তিনি মোটরসাইকেল নিয়ে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। এতে তার মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে প্রায় দেশ হাজার টাকার ক্ষতিসাধন হয়।

পরবর্তী স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সন্দেহজনক তালিকায় থাকা তিন ব্যক্তির নামও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গলে সংবাদকর্মী   ট্রাক চাপা   প্রাণনাশের চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close