রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
শেরপুরে বারান্দার গ্রিল কেটে পৌনে ১৮ লাখ টাকার মালামাল চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় একটি বসতবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পৌনে ১৮ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কামাল পাশা (৪৩)। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। এর আগে ৪ সেপ্টেম্বর রাত থেকে ৫ সেপ্টেম্বর রাতের কোনো একসময় উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আওলাকান্দি গ্রামের বাসিন্দা কামাল পাশা চাকরির কারণে ঢাকায় থাকেন। তার গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা-মা বসবাস করেন। ৪ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরদিন ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ঘরের ভেতর শব্দ শুনে কামাল পাশার বাবা জেগে ওঠেন। এ সময় তিনি চোরদের দেখতে পান। পরে ডাক-চিৎকার শুরু করলে চোরেরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘরে তল্লাশি চালিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর স্টিলের বাক্স, ওয়ারড্রব ও আলমিরা ভেঙে নগদ ১২ লাখ টাকা এবং ২ ভরি ৭ আনা স্বর্ণালংকার নিয়ে গেছে। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারের মোট মূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকা।

চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিষয়টি তদন্ত করা হবে।’ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   চুরির ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close