রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
নোয়াখালীতে আয়কর আইনের পরিবর্তন নিয়ে কর অঞ্চল সভা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে আয়কর ব্যবস্থাকে আরও সহজ, আধুনিক ও করদাতাবান্ধব করার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের মাধ্যমে আয়কর ব্যবস্থায় আনা বিভিন্ন পরিবর্তন, নতুন বিধান ও এর বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চৌমুহনী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী কৃপাসিন্ধু দাস, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম এবং নোয়াখালী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

উপকর কমিশনার এনামুল হাছান-আল-নোমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী রতন লাল সাহা। এতে সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া কিরনসহ সিনিয়র ও নবীন কর আইনজীবীরা বক্তব্য দেন।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের মাধ্যমে আয়কর ব্যবস্থায় আনা বিভিন্ন পরিবর্তন, নতুন বিধানের বাস্তবায়ন, করদাতাদের ওপর এর প্রভাব এবং করদাতা ও কর পেশাজীবীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে চৌমুহনী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর কমিশনার মো. মিজানুর রহমান। এ সময় তিনি নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, রাজস্ব আহরণ বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিতকরণ এবং আয়কর ব্যবস্থাকে আরও সহজ, আধুনিক ও করদাতাবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন সময়ে আইন ও বিধানে পরিবর্তন আনা হচ্ছে। এসব পরিবর্তন সম্পর্কে করদাতা ও কর পেশাজীবীদের যথাযথভাবে অবহিত করা এবং নতুন বিধান সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আয়কর আইন ও বাজেটের নতুন বিধান সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান এবং কর প্রশাসন ও কর পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় চৌমুহনী ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, নবনির্বাচিত সদস্য, আইনজীবী, আয়কর পেশাজীবীসহ সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   আয়কর আইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close