রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে কটূক্তি করা সিফাতের জামিন নামঞ্জুর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে কটূক্তির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ বিচারক রাকিবুল হাসানের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম জানান, সকালে আদালতে তার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় আদালত জামিন নামঞ্জুর করেন। 

তিনি বলেন, ‘এখন আমরা সেশন কোর্টে যাবো।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তার পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশের দাবি, সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, সরকার ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। সর্বশেষ তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ ওঠে।

তবে ওই ভিডিওতে সিফাতের মূল অভিযোগ ছিল তার বাসায় অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসা নিয়ে। তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। স্বাভাবিক ব্যবহারের তুলনায় বিল বেশি দাবি করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এ নিয়ে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ বিল   ফেসবুকে কটূক্তি   জামিন নামঞ্জুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close