রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
রাজনীতি
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫৭ গাড়ি নিয়ে লংমার্চ হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৬:৩৭ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আয়োজিত শোডাউনের জন্য এরইমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে।’

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্টে তিনি এ কথা বলেণ।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে, আমরা প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হয়েছে। তাই এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও যোগাযোগ করার প্রয়োজন নেই।’    

তিনি আরও লেখেন, ‘যারা ইতোমধ্যে সহযোগিতা করেছেন এবং এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

এর পূর্বে, গত শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   নাসীরুদ্দীন পাটওয়ারী   প্রধানমন্ত্রীর কার্যালয়   লংমার্চ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close