রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
স্বাস্থ্যসেবা উন্নয়নে সচিবের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নবনিযুক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নবনিযুক্ত সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

সভায় রাসিক প্রশাসক বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

বজলুর রশীদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি এর আগে দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত সচিবের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পায়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যসেবা   উন্নয়ন   রাসিক প্রশাসক   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close