রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
কক্সবাজারে ২০ হাজার ইয়াবা ও ডিজেল ইঞ্জিন-সরঞ্জমাদি জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজারে টেকনাফ থানা এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা এবং মায়ানমারে পাচারকালে ডিজেল ইঞ্জিন ও ইঞ্জিনের সরঞ্জমাদি জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে থানার নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার সকাল ৯টার দিকে নাজিরপাড়া এলাকায় নাফ নদীতে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নদীতে অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে জালের ফ্লোটিং বয়ের সাথে বাঁধা ভাসমান অবস্থায় একটি সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

সাব্বির আলম সুজন বলেন, ‘অপরদিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন ছেড়াদ্বীয়া দ্বীপ সলংগ্ন সমুদ্র এলাকায় রোববার (৬ সেপ্টেম্ববর) মধ্যরাতে আরও একটি বিশেষ অভিযান চালানো করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৭ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৫টি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ও ইঞ্জিনের অন্য সরঞ্জামাদিসহ বোটটি জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সাব্বির আলম সুজন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইয়াবা জব্দ   কোস্ট গার্ড   টেকনাফ   মিয়ানমারে পাচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close