রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
বিনোদন
কন্যাসন্তানের বাবা হলেন তানজীব সারোয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ এএম আপডেট: ০৮.০৯.২০২৬ ১১:২৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার ও তার স্ত্রী সাবা সানজিদা রহমানের সংসারে এসেছে নতুন অতিথি। প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন এই সংগীতশিল্পী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার সুখবরটি নিজেই জানিয়েছেন তানজীব সারোয়ার।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হলাম। সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা। সবাই তার জন্য দোয়া করবেন।’

প্রথমবার বাবা হওয়ার আনন্দের খবর প্রকাশের পর তানজীব সারোয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। একই সঙ্গে নবজাতক ও মায়ের সুস্থতার জন্য দোয়া করছেন অনেকে।

গানের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে পরিচিত তানজীব সারোয়ার। কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। তার ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তানজীব সারোয়ার। একই বছর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  তানজীব সারোয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close