মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
প্রিয় ক্যাম্পাস
আদালত পরিদর্শনে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্যে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যবহারিক জ্ঞানের দক্ষতা অর্জন ও একাডেমিক ব্যবহারিক সেশনের অংশ হিসেবে আদালত পরিদর্শন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সরেজমিনে পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহাবুব খান শিক্ষার্থীদের আদালতের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণ ও বিচারপ্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

পরিদর্শনে আসা শিক্ষার্থীরা জানান, ‘আদালত পরিদর্শনের মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি হয়, যা তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগকে বিকশিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী মো. আবির হোসেন বলেন, ‘আইনের শিক্ষার্থী হিসেবে কোর্ট ভিজিট আমার কাছে শিক্ষণীয় অভিজ্ঞতা। শ্রেণিকক্ষে পড়া আইনি ধারাগুলো বাস্তবে আদালতে কীভাবে জীবন্ত হয়ে ওঠে, আইনজীবীদের জেরা-কৌশল ও বিচারকের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রত্যক্ষ করি। এমন বাস্তবিক অভিজ্ঞতা কেবল বই পড়ে অর্জন করা সম্ভব নয়।’

আইন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ব্যবহারিক সেশনের অংশ হিসেবে প্রতি বছর ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আদালত পরিদর্শনের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ এবং আইনের বাস্তব প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা লাভ করে। যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে অভিজ্ঞতা অর্জনে ভূমিকা পালন করে।’

এ সময় আদালত পরিদর্শনে আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আল-আমিন ও প্রভাষক তৌহিদুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close