সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
সৌদিতে হুথি হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনের হুথি মিলিশিয়ার হামলায় সৌদি আরবে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ সময় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশটির কয়েকটি শহরে সতর্কতামূলক সংকেত জারি করা হয়।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের বৈধ সরকার পুনঃপ্রতিষ্ঠায় গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) হুথি গোষ্ঠী খামিস মুশাইত, আবহা ও তাইফের বেসামরিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এতে ১৩ জন বেসামরিক নাগরিক সামান্য থেকে মাঝারি মাত্রায় আহত হন।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আল-মালকি বলেন, “হুথি মিলিশিয়া সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে ‘জঘন্য ও পরিকল্পিত’ হামলা চালিয়ে যাচ্ছে।”

সৌদি সিভিল ডিফেন্স দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের আবহা, জেদ্দা, জাজান, তাইফ, ইয়ানবু ও আলউলা শহরে সতর্কতা জারি করে।

বিবৃতিতে বলা হয়, বারবার এ ধরনের পরিকল্পিত হামলা হুথি মিলিশিয়ার উগ্র মতাদর্শ ও উত্তেজনা বাড়ানোর নীতিরই প্রমাণ। সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোটের যৌথ বাহিনী ‘দায়িত্বশীল ও কঠোরভাবে’ এসব হামলা মোকাবিলা করবে বলেও জানানো হয়।

এর আগে গত সপ্তাহে হুথি হামলায় সৌদি আরবের বিভিন্ন শহর ও এলাকায় ৭০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।

এদিকে রিয়াদ ও মদিনা অঞ্চলে একাধিক ড্রোন হামলার পর গত শুক্রবার সৌদি আরব সাময়িকভাবে তাদের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দেয়।

পাইপলাইনে হামলার ঘটনায় উপসাগরীয় ও মুসলিম দেশগুলোর বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়ে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে।


সূত্র: আরব নিউজ 


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  সৌদি   হুথি হামলা   বেসামরিক নাগরিক আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close