সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
অর্থনীতি
রিহ্যাব প্রেসিডেন্ট পদে আলী আফজালের দায়িত্ব বহাল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম
আলী আফজাল

আলী আফজাল

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব বহাল থাকছে। তার সভাপতি পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে গত ১৫ সেপ্টেম্বর আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অমান্য করলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।

এর ফলে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ১৪ সেপ্টেম্বরের সেই সিদ্ধান্ত, যার মাধ্যমে রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল, তার কার্যকারিতা আপাতত স্থগিত হলো। আদালতের আদেশের ফলে আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রিহ্যাব প্রেসিডেন্ট পদ   আলী আফজালের দায়িত্ব বহাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close