সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
প্রিয় ক্যাম্পাস
ডেঙ্গু প্রতিরোধে বুটেক্সে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শরীফুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা, মেডিকেল অফিসার ড. পারভীন সুলতানা, টেক্সটাইল ম্যানেজমেন্ট   অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. আহসান হাবীব, রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নারগিস জাহান আরা এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হক। 

কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ড. পারভিন সুলতানা বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় প্রতিরোধের জন্য সবাইকে পরিবার ও কর্মক্ষেত্র থেকে সচেতনতা শুরু করতে হবে। ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধে বাসা-বাড়ি ও কাজের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি টব বা ফুলদানির জমে থাকা পানি দুইতিন দিন পর পর পরিবর্তন করতে হবে। মশার কামড় থেকে বাঁচতে ফুল হাতা পোশাক পরা, ফাঁকা চামড়ায় মসকিউটো রিপেমেন্ট ব্যবহার করা এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা উচিত।’ 

তিনি আরও পরামর্শ দেন, জ্বর আসার সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ খাওয়া বন্ধ রেখে শুরুতেই সিবিসি ও ডেঙ্গু টেস্ট করানো জরুরি। সরকারি হাসপাতালে ফ্রিতে এবং বেসরকারি হাসপাতালে খুব অল্প খরচেই সিবিসি ও ডেঙ্গু পরীক্ষা করানো যায়। 

অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, ‘ডেঙ্গু মশার প্রতিরোধে আজকের পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি মাধ্যমে আমরা আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করব এবং উদ্বুদ্ধ করব। যাতে আমাদের কর্ম পরিবেশসহ সব জায়গা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা সবাইকে সচেতন করে তুলব এবং নিজেরাও সচেতন হব।’

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ‘আমাদের বুটেক্সে চার শতাধিক কর্মী ও প্রায় চার হাজার শিক্ষার্থী আছে। তাদের স্বাস্থ্যের সুরক্ষায় ডেঙ্গু মশার সচেতনতা বৃদ্ধির জন্য আজকের কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গুতে প্রাণ হারানো এক কর্মীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী জাতীয় সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসেও এ অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গু মশার প্রজনন বন্ধ করতে কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের অফিস কক্ষ থেকেই পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে হবে।’ 

পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক এলাকার বাসিন্দাদের এবং চার হল প্রভোস্টদের নিজ নিজ জায়গা পরিষ্কার রাখার পরামর্শ দেন।

কর্মসূচিতে উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে ফগিং কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং সংক্ষিপ্ত র‍্যালির মাধ্যমে কর্মসূচিটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   প্রতিরোধ   বুটেক্সে   সচেতনতা   পরিচ্ছন্নতা   কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close