বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
বিনোদন
‘ফুফু’ চরিত্রে জনপ্রিয় দীপা খন্দকার, রাস্তায়ও শুনতে হয় একই ডাক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একসময় নায়িকা চরিত্রে দর্শকের মন জয় করেছেন দীপা খন্দকার। সময়ের সঙ্গে পর্দায় বদলেছে তার চরিত্রও। বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের চরিত্রে অভিনয় করেও এখন সমানভাবে দর্শকের ভালোবাসা পাচ্ছেন এ অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন দীপা। চরিত্রটি দর্শকের কাছে এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন রাস্তায় বের হলেও অনেকেই তাকে ‘ফুফু’ বলে ডাকেন।

এক সাক্ষাৎকারে নিজের এ জনপ্রিয়তা নিয়ে দীপা খন্দকার বলেন, ‘এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।’

পর্দায় বয়সের সঙ্গে চরিত্র বদলানোকে স্বাভাবিকভাবেই দেখেন দীপা। তার মতে, বাস্তব জীবনের বয়স ও অবস্থানের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক।

দীপা বলেন, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’

বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার। পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’ সহ বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি।

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে আগামীর সময়ের অনুষ্ঠান ‘স্টার স্টোরিজ’-এ কথা বলেছেন দীপা। পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচার হবে।

নায়িকা থেকে ‘ফুফু’—চরিত্র বদলের এ যাত্রায় দর্শকের ভালোবাসাই যে তার সবচেয়ে বড় প্রাপ্তি, তা যেন আরও একবার প্রমাণ করলেন দীপা খন্দকার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দীপা খন্দকার   নাটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close