বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে পারভেজ মিয়া নামের কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মদন পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব আলম, পুলিশের এএসআই জাকির হোসেন, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মদনের ঐতিহ্যবাহী দেওয়ান বাজারে হাট বসে। অভিযোগ রয়েছে, এ বাজারে মাঝেমধ্যে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হয়। বুধবার রাতে পারভেজ মিয়া একটি রোগাক্রান্ত গাভী জবাই করার প্রস্তুতি নিলে স্থানীয় সচেতন ব্যক্তিরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন।

পরে স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে গাভীটির ভিডিও প্রকাশ করেন। এতে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হলে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় একটি রোগাক্রান্ত গরু দেখতে পান তিনি। পাশাপাশি পারভেজ মিয়ার দোকানে থাকা মাংস প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পরীক্ষা করা হয়নি বলে জানা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে একটি রোগাক্রান্ত গরু দেখতে পাই। এ ছাড়া দোকানে রাখা মাংসও প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পরীক্ষিত ছিল না। এ কারণে পারভেজ নামের কসাইকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোগাক্রান্ত পশু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মদন   রোগাক্রান্ত   গরুর মাংস   বিক্রি   অভিযোগ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close