বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
কাউনিয়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সফিকুল আলম সফি। 

অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ একেএম জোনায়েদ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারি অধ্যাপক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, আইসিটি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক শাহ্ ফখরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলেফনুর, ছাত্রশিবির নেতা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে দেশ-জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাউনিয়া কলেজ   একাদশ   শ্রেণি   ওরিয়েন্টেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close