ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার দুইটি প্রাতিষ্ঠানিক জলাশয় ও তিনটি উন্মুক্ত জলাশয়ে এ সব মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে উপজেলা পরিষদের পুকুর, মুন্সেফ কোর্টের পুকুর, আতাদীসহ তিনটি উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান প্রমুখ।
মাহমুদুল হাসান বলেন, ‘মাছে ভাতে বাঙালি। এ প্রবাদকে সামনে রেখে আমিষের চাহিদা পূরণে মাছ চাষ বাড়াতে হবে।’
কেকে/এআই