বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
নীলফামারী প্রেসক্লাবে প্রয়াত হোসনে আরা প্রধানের মাগফেরাত কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান এবং সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের মমতাময়ী মা প্রয়াত হোসনে আরা প্রধানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান, সহ-সভাপতি শীষ রহমান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, নির্বাহী কমিটির সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আল ফারুক পারভেজ উজ্জ্বলসহ প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা।

দোয়া মাহফিলে প্রয়াত হোসনে আরা প্রধানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। মোনাজাত পরিচালনা করেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ ফজলে রাব্বী। 

উল্লেখ্য, হোসনে আরা প্রধান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে লালমনিরহাটের বুড়িমারী প্রধানবাড়ী এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close