বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
পাঁচ দিনের আদিতমারী উপজেলা কাব ক্যাম্পুরী শুরু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘স্কাউটিং করি, দেশ গড়ি’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাঁচ দিন ব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস আদিতমারী উপজেলা শাখা এ ক্যাম্পুরীর আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ ক্যাম্পুরী উদ্বোধন করা হয়।

ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আজিজুল হক, জেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোজাম্মেল হক, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, জেলা কাব লিডার অপূর্ব চন্দ্র রায়, উপজেলা স্কাউটসের কমিশনার আলমগীর হোসেন কাজী, উপজেলা কাব লিডার শামীম আলম লিমন, যুগ্মসম্পাদক জগদ্বীশ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ ক্যাম্পুরি চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   আদিতমারী   উপজেলা কাব ক্যাম্পুরী   স্কাউটিং করি দেশ গড়ি   বাংলাদেশ স্কাউটস   কাব ক্যাম্পুরী   গুঞ্জন বিশ্বাস   স্কাউটিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close