শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      
দেশজুড়ে
কেরানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই, আটক দুই
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক গাড়িচালককে আটক করে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই গাড়িচালককে আটক করেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—এমন কথা বলে তাকে সঙ্গে যেতে চাপ দেন তারা। গাড়িচালক যেতে অস্বীকৃতি জানালে তার পকেট থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে কয়েকজন এগিয়ে এসে ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, থানায় জিজ্ঞাসাবাদের সময় আটক দুই ব্যক্তি নিজেদের দীর্ঘদিন ধরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করার কথা জানান। এ সময় তাঁরা কয়েকজন ডিবি পুলিশ সদস্যের নামও উল্লেখ করেন বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, কদমতলী এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিরীহ মানুষের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই ঘটে। এলাকায় ডিবি কার্যালয় থাকায় সাধারণ মানুষ তাঁদের সত্যিকারের ডিবি পুলিশ মনে করে ভয়ে প্রতিবাদ করেন না বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।

অন্যদিকে, কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. মামুন জানান, ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই করার সময় স্থানীয় জনতা দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close