শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
কাপাসিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তরগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার লতাপাতা বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তরগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন লতাপাতা বাজার এলাকায় এ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাশফিকুর রহমান আবরার। এ ছাড়া তরগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

তরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   ডেঙ্গু প্রতিরোধ   পরিষ্কার-পরিচ্ছন্নতা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close