শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      ● নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দ্বিপক্ষীয় বৈঠক      ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      
দেশজুড়ে
নড়াইলে বইমেলায় শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সব প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বিকালে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোররা রঙের তুলিতে বাংলাদেশের জাতীয় পতাকা, গ্রামবাংলার দৃশ্য, নদ-নদী, প্রাণ-প্রকৃতি, শরৎকাল এবং নড়াইলের ইতিহাস ও ঐতিহ্যের নানা চিত্র তুলে ধরে। তাদের সৃজনশীল উপস্থাপনায় প্রতিযোগিতাস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা অংশ নিয়ে কবিতা আবৃত্তি করে।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী সমীর বৈরাগী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ সংশ্লিষ্টরা।

আয়োজক সূত্রে জানা গেছে, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় মোট প্রায় ২৫০ জন শিশু-কিশোর অংশ নেয়। চিত্রাঙ্কনে শিশু থেকে উন্মুক্ত পর্যায় পর্যন্ত চারটি গ্রুপ এবং আবৃত্তিতে তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলা চলছে। মেলায় সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস ও ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে। বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই মেলায় স্থান পেয়েছে। বই বিক্রিতে দেওয়া হচ্ছে ২৫-৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   বইমেলা   চিত্রাঙ্কন   আবৃত্তি   প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close