শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
বিনোদন
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রণবীর কাপুরের পর এবার প্রকাশ্যে এলো ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাটের প্রথম ঝলক। নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর এই সিনেমায় ক্যাবারে ডান্সারের চরিত্রে আলিয়ার লুক ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর ফের সঞ্জয় লীলা বানসালীর চলচ্চিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর এক দিন আগে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত হলো আলিয়ার প্রথম ঝলক।

পোস্টার দেখা আন্দাজ করা গেছে, ডান্সারের ভূমিকায় দর্শকের মন মাতাবেন আলিয়া! রাজকীয় মেজাজে সাহসী পোশাকে চেয়ারে আগুনের গোলা রণবীরঘরনী! খোলামেলা পোশাকের সাথে অভিব্যক্তির মিশেলে বানসালীর এক নতুন আলিয়ার জন্ম দিলেন তা বলাই বাহুল্য। গাঙ্গুবাঈ হোক বা আলফা কিংবা ক্যাবারে ডান্সার, নিজেকে ভেঙেচুরে দক্ষ অভিনেত্রী হিসেবে বারবার প্রমাণ করছেন আলিয়া।

আত্মবিশ্বাসী, আবেদনময়ী আলিয়ার উপস্থাপন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর অন্যতম আকর্ষণ হবে, তা বললে অত্যুক্তি হবে না। খোলা চুল তীক্ষ্ণ দৃষ্টি আর শরীরী নেশায় পর্দায় আগুন ধরাবেন আলিয়া!

পোস্টারের ক্যাপশনে রয়েছে সেই ইঙ্গিত, আগুন তো বটেই, তেমনই আবার হৃদয়ের প্রাণও।

ক্যাবারে ডান্সার আলিয়ার সুগঠিত কোমরের ঝলকানি আর শরীরী হিল্লোল পুরুষের অস্থির হৃদয়কে কতটা তৃপ্ত করবে তার জন্য অবশ্য ২১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আলিয়ার লুক প্রকাশ্যে আসতেই এক অনুরাগীর মন্তব্য, ‘গাঙ্গুবাঈ থেকে এই জায়গায়। সঞ্জয়লীলা বানসালীর ইউনিভার্সের অন্যতম সদস্য। অধীর আগ্রহে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছি।’ 

আলিয়ার অন্য এক ভক্ত উচ্ছ্বসিত হয়ে লেখেন, ‘ও মাই গড! আলিয়ার চরিত্রটি প্রকাশ্যে এসে গিয়েছে। দারুণ লাগছে।’ 

মাতৃত্বের পর আলিয়ার এই লুক দেখে এক অনুগামী লেখন, ‘ওহ মাদার আলিয়া।’

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করে বানসালী প্রোডাকশনস। সেখানে পুরোনো দিনের একটি গাড়ির স্টিয়ারিংয়ে বসে ছিলেন রণবীর। পরনে সাদা টি-শার্ট, চোখে চশমা ও মাথায় ছোট করে ছাঁটা চুল। তবে পোস্টারের সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল তার দুই হাতের একটি- স্টিয়ারিং ধরা হাতটিতে ছিল আঘাতের চিহ্ন, রক্তও দেখা যাচ্ছিল। রণবীরের সেই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পায়।

‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালীর সঙ্গে আলিয়ার দ্বিতীয় সিনেমা হলেও রণবীরের তৃতীয়। এর আগে ‘সাওয়ারিয়া’য় একসঙ্গে কাজ করেছিলেন তারা। আলিয়ার সঙ্গে বানসালীর এটি দ্বিতীয় সিনেমা। তবে ভিকি কৌশলের সঙ্গে এবারই প্রথমবার কাজ করছেন নির্মাতা।

সিনেমার গল্প এখনো গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, যুদ্ধের পটভূমিতে তৈরি হবে ত্রিভুজ প্রেমের। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় লীলা বানসালী ও ইলা বেদী দত্ত। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন সুপ্রিয়া পাঠক। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আলিয়া ভাট   লাভ অ্যান্ড ওয়ার   সঞ্জয় লীলা বানসালী   রণবীর কাপুর   ভিকি কৌশল  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close