শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      ● সোনা-রূপার দাম কমাল বাজুস      ● সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার      
দেশজুড়ে
ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশের কচুরিপানা অপসারণ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কের দুইপাশে বিভিন্ন জলাশয়ে অবস্থানরত কচুরিপানা অপসারণ করা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের ব্র্যাক অফিস এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভাল করতে আসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।  

উপজেলা প্রশাসন ও পৌরসভার বাস্তবায়নে জেলা বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্কাউট সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। 

এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ফয়সাল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মাহবুব, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা জামায়াতের আমীর তাইফুল ইসলাম ফিদা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

যাদব সরকার পরিদর্শনকালে বলেন, ‘বর্তমান সময়ে ডেঙ্গু একটি মারাত্বক ব্যাধি। ইতমধ্যে অনেক প্রাণহানি ঘটেছে। তাই এর প্রাদুর্ভাব সর্ম্পকে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু যে প্রশাসনের উদ্যোগ তা নয়, নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। মশার লার্ভা জমে থাকার মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে।’

ডেঙ্গুমুক্ত শহর গড়তে সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কালাই   ডেঙ্গু প্রতিরোধ   মহাসড়ক   কচুরিপানা   অপসারণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close