শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
সাহিত্য
কবিতা : সিদ্ধান্ত ।। সায়মা তাবাসসুম তোহফা
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৫:১০ পিএম
সায়মা তাবাসসুম তোহফা

সায়মা তাবাসসুম তোহফা

মাঝেমাঝে কষ্ট দিও, 
নইলে কবিতা লিখা ভুলে যাবো একদিন। 
আমি আবার অদ্ভুত ধাতু দিয়ে গড়া।।
আঘাত না করলে কথা বেরোয় না।

কেউ কাব্য লিখে আনন্দে, আর কেউ দুঃখে।।
আমি না হয় দুঃখেই লিখলাম। 
কি আর হবে বল?
কারো কি কিছু এলো গেলো।।
না যা যাবার আমারই গেলো।। 

পাগল আমি, জানি বড্ড পাগল।
কিন্তু তুমি তো ভীষণ সেয়ানা, না না বুদ্ধিমান। 
তাহলে তোমার কি করে ভুল হয় বল?

কেন ঠিকঠাক মেলাতে পারলে না জীবন?
আমিতো বরাবরই অংকে কাঁচা, 
কিন্তু তুমিতো ওস্তাদ,তাহলে? 
আমি না হয় যেকোনভাবে টেনেটুনে সমীকরণ মেলাই।
কোনরকমে পরীক্ষা শেষ করলেই বাঁচি।

কিন্তু তুমি তো সবকিছুই কর একদম পয়েন্ট টু পয়েন্ট, 
তাহলে? কেন মেলাতে পারোনি জীবনের অংকটা?
কেন জীবন সমীকরণে উপাদানগুলো নিজের মতো করে নাওনি?
ভুল সংখ্যা দিয়ে কি অংক সঠিক হয় বলো?

মাঝেমাঝে খুব কষ্ট হয় জানো, 
না না আমার জন্য না, তোমার জন্য।। 
আমার আবার কোন কষ্ট লাগে না, 
জানোই তো গন্ডারের চামড়া আমার
খোঁচা খেলেও খবর হয় না,
হলেও সে অনেক পরে।।

ততদিনে কষ্ট বিরক্ত হয়ে আমাকে ছেড়ে পালায়।।
কি হাস্যকর তাই না?
দুই আর দুই মিলেই চার হয়।।
দুই আর শূন্যতে তো দুই-ই হবে, তাই না?
হিসেব করতে পারি না, 
তাই আমার কোন কষ্ট নেই।।
কিন্তু তোমার জন্য কষ্ট হয়।।

অংকের প্রায় মাঝামাঝি এসে সংখ্যাগুলো বদলানোও মুশকিল 
আবার সঠিকভাবে মেলানোও অসম্ভব।। 
একটাই সমাধান পুরো অংকটা কেটে দিয়ে নতুনভাবে সঠিক সংখ্যা দিয়ে শুরু করা।।
সেই সিদ্ধান্ত হোক তোমারই, যেভাবে চলছে এক যুগ।

কবি : প্রধান শিক্ষক 
খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতা সিদ্ধান্ত   সায়মা তাবাসসুম তোহফা   মাঝেমাঝে কষ্ট দিও   জীবনের অঙ্ক   জীবন সমীকরণ   কবিতা   কষ্টের কবিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close