শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে কল্যাণ সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিমকে অব্যাহতি দিয়ে দেলোয়ার হোসেনকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেডের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সভাপতি ও টাম্পাকো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তানভীর হোসেন। 

সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনিক্স হোম টেক্সস রিম ডাইংয়ের চেয়ারম্যান রোকনউদ্দিন আহমেদ, টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর, গোল্ডস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হোসেন সিআইপি প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ তানভীর হাসান বলেন, ‘টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতি মালিকদের কল্যাণের জন্য গঠিত সংগঠন। দায়িত্ব পালনকালে এ সংগঠনের সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিম বিভিন্ন অনিয়মে জড়িয়ে পরেন। যা সরাসরি শিল্প মালিকদের স্বার্থ বিরোধী। সেই কারণে সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।’ 

তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শিল্প মালিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাবে।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   বিসিক শিল্প নগরী   মালিক কল্যাণ সমিতি   সাধারণ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close