শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
রাজনীতি
ডিপিডিসি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ডিপিডিসি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নবগঠিত ২৭ সদস্যের কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় ডিপিডিসির ট্রেনিং দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনওসিএস নর্থের প্রধান প্রকৌশলী মো. তারিকুল হক। 

ডিপিডিসিতে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী তিন সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (সিবিএ) নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে ফিন্যান্স, আইসিটি ও এইচআরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডিইএব ডিপিডিসি শাখার সাংগঠনিক সম্পাদক এবং ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েলে সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন সিবিএর সহ-সভাপতি মো. মকবিল হোসেন।। 

সভায় এ্যাবের সভাপতি ও তত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিনকে সভাপতি, ডিইএবের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীকে সিনিয়র সহ-সভাপতি, শ্রমিক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও ডিইএবের সদস্যসচিব প্রকৌশলী মো. ওবাইদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মো. তারিকুল হক।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন এ্যাবের সাধারণ সম্পাদক এবং নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মুরাদ সহ-সভাপতি, বিল সুপারভাইজার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন সহ-সভাপতি, তত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মজিদ সহ-সভাপতি, নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল ইসলাম সরকার সহ-সভাপতি, ডিজিএম (এইচআর) মো. নজরুল ইসলাম সহ-সভাপতি, নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন সহ-সভাপতি, নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদুল হক ফারুকী সহ-সভাপতি, নির্বাহী প্রকৌশলী এএইচএম তারেক তুষার সহ-সভাপতি, সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান টুটুল সহ-সভাপতি, সিএস মো. সিরাজুল ইসলাম সহ-সভাপতি, সিএস মো. আকরামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, উপ-সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েল যুগ্মসাধারণ সম্পাদক, সহহিসাব রক্ষক মো. রফিকুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক, ফোরম্যান মো. মকবিল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, জেএএম (টেক) মো. আবুল হায়াত যুগ্মসাধারণ সম্পাদক, স্টোরকিপার মো. হোসেন আলী যুগ্ম সাধারণ সম্পাদক, ম্যানাজার (এইচআর) মো. জাহাঙ্গীর আলম অর্থ সম্পাদক, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক রনকুল হাসান সহ-সাংগঠনিক সম্পাদক, উপ-সহকারী প্রকৌশলী বিএম সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক, ম্যানাজার (আইসিটি) মো. সাজাহান তথ্য প্রযুক্তি সম্পাদক, উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেএএম (আইসিটি) জেসমিন আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা, লাইনম্যান মো. মনির হোসেন সমাজ কল্যাণ সম্পাদক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. রুহুল আমিন, মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী প্রমুখ।

সভায় বক্তারা আগামী দিনে ডিপিডিসিতে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর ন্যায় সংগত দাবি-দাওয়া আদায়ে ভূমিকা রাখার পাশাপাশি ডিপিডিসিকে একটি গ্রাহকবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করবেন বলে জানান।।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিপিডিসি   জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ   ২৭ সদস্যের কমিটি   রুহুল আমিন   দেলোয়ার হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close