শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ‌সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন ‌কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর জেলা, মহানগর ও কোতোয়ালি থানা শাখার অংশগ্রহণে সমাবেশ ও 
বিক্ষোভ মিছিল ‌কর্মসূচি পালন করা হয়। 

জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে সমাবেধে ‌বক্তব্য দেন ‌মহানগর জাসাসের সভাপতি শাহিন হক ও জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব আরিফ বকু, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও মাসুম দেওয়ান, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রবিন, মহানগর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া, নান্টু খাঁ ও নাইমুল হাসান নাঈম, কোতোয়ালি থানা জাসাসের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সরকার কর্তৃক কার্যকর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ‌বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এ সময় তারা ‌ দলটির যে কোনো ‌কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‌যেকোনো কার্যক্রম কঠোর হাতে প্রতিহত করা হবে। এ ব্যাপারে সবাইকে ‌‌ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 ‌
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ‌শহরের মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বক্তব্য দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   জাসাস   বিক্ষোভ   মিছিল   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close