শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      
দেশজুড়ে
ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে কওমি ঘরানার সাত দলের বৈঠক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মূল বৈঠক শুরু হয়।

ইসলামি দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ধারণা করা হচ্ছে।

হেফাজতে ইসলাম সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত দলের প্রতিনিধিরা সকাল ৯টার দিকে বাবুনগর মাদ্রাসায় আসতে শুরু করেন। পরে সকাল ১০টায় উপকমিটির সদস্যদের নিয়ে একটি খসড়া বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় মূল বৈঠক শুরু হয়।

সূত্র জানায়, কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এ বৈঠকের আহ্বান করেন।

বৈঠকে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের পক্ষ থেকে পাঁচজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close