শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
পাহাড়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামায় পাহাড়ের হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামের ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাতিরঝিরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, জুমে কাজ করতে গিয়ে জুমিয়ারা লাশটি দেখতে পায়। তারা স্থানীয়দের খবর দেয়। পরে লামা থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মো. ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা লাশের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হই। লাশের স্বজনরা পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছায়। কি কারণে এ হত্যাকান্ড তা জানা যায় নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লামা   পাহাড়   লাশ   উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close