শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      
দেশজুড়ে
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ ও সম্পাদক সাইফুল
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাজ্জাত খান সুজনকে সভাপতি এবং সাইফুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কমিটির বিষয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাজ্জাত খান সুজন।  

এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্যসচিব এমএ বাতেন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এ ছাড়া যোগাযোগমাধ্যমে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানাচ্ছেন নেতা-কর্মীরা।

ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রদলকে সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

উল্লেখ, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   ছাত্রদল   কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close