রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

প্রাকৃতিক বৈচিত্র্য, সমৃদ্ধ ঐতিহ্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে অত্যন্ত জাঁকঝমকপূর্ণ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। 

রোববার (২৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে স্থানীয় পর্যটন উদ্যোক্তা, নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। 

‘শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা’ ও ‘স্মার্ট ট্যুরিজম’-র যৌথ ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল শহরে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি শহরের চৌমুহনা চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড, ভানুগাছ  রোড, গুহ রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়। 

এ বছর ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ র‍্যালিতে শ্রীমঙ্গল ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, স্থানীয়  হোটেল-রিসোর্ট, কটেজ, গেস্টহাউস মালিক এবং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরীসহ বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। 

আয়োজকদের পক্ষে স্মার্ট ট্যুরিজমের সিইও এম এ রকিব বলেন, ‘প্রকৃতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্যকে কাজে লাগিয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। পরিকল্পিত উপায়ে ডিজিটাল প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে এ খাতের বিকাশ ঘটাতে পারলে এ অঞ্চলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।’ 

অন্যদিকে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-র উদ্যোগে কমলগঞ্জের ঐতিহ্যবাহী লাউয়াছড়া জাতীয় উদ্যানে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে স্থানীয় পর্যটন উদ্যোক্তা ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালি শেষে মণিপুরী সম্প্রদায়ের শিল্পীরা পরিবেশন করেন তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও নৃত্য। 

উদ্যোক্তারা জানান, এর মাধ্যমে চা-কন্যার দেশ কমলগঞ্জের পর্যটনের পাশাপাশি স্থানীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রেখে পর্যটনের নতুন দিনবদলের প্রত্যয় নিয়ে শেষ হয় দিনের নানা অনুষ্ঠানমালা

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   কমলগঞ্জ   বিশ্ব পর্যটন দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close