শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগস্ট মাসের বকেয়া ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে একটি স্পিনিং মিলের শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জৈনা বাজার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিক্ষোভকারী শ্রমিকরা উপজেলার আবদার এলাকার ওসিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক বলে জানা গেছে।

শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি। পাশাপাশি সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ পার হলেও বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তারা স্পষ্ট আশ্বাস পাননি। এ কারণে বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারী কয়েকজন শ্রমিক বলেন, গতকাল শনিবার আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। একাধিকবার যোগাযোগ করেও আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নেন। 

সময়মতো বেতন না পাওয়ায় ঘরভাড়া, দোকানের বাকি ও পারিবারিক খরচ মেটাতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানান তারা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিকেল ৪টার দিকে প্রায় শতাধিক শ্রমিক জৈনা বাজারসংলগ্ন প্রথম ইউটার্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেন। প্রায় ২০ থেকে ৩০ মিনিট তারা সড়কে অবস্থান করায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর শ্রমিকরা কারখানার সামনে গিয়ে অবস্থান নিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা প্রায় ২০ মিনিট সড়কে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর শ্রমিক বিক্ষোভ   শ্রীপুর   বকেয়া বেতন   মহাসড়ক অবরোধ   স্পিনিং মিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close