রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’- এ প্রতিপাদ্য নিয়ে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় পৌরসভার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি কুয়াকাটা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় মিলিত হয়। 

শোভাযাত্রায় বাদ্যযন্ত্র নিয়ে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও পর্যটকরা অংশগ্রহণ করেন৷ 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এছাড়া সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা কুয়াকাটার পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এছাড়া সৈকতের ভাঙ্গন, দখল ও দূষণসহ সমস্যাগুলো সমাধানে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

দিনভর পর্যটকদের নিয়ে নানা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুয়াকাটা   বিশ্ব পর্যটন দিবস   পর্যটন শিল্প   কৃত্রিম বুদ্ধিমত্তা   সৈকত দূষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close