রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
পলাশবাড়ি কলেজে নবীন বরণ ও প্রাক্তন তিন শিক্ষার্থীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ৭:৩৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর পলাশবাড়ি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন বরণের পাশাপাশি কলেজের প্রাক্তন তিন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

পলাশবাড়ি কলেজ পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন পলাশবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, পলাশবাড়ি দাখিল মাদরাসার সুপার আব্দুস সালাম, ককই বড়গাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায় এবং দুবাছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র রায়।

অধ্যক্ষ সুমনা শাহনাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক তুষার কান্তি ব্যানার্জি।

পলাশবাড়ি কলেজের অধ্যক্ষ সুমনা শাহনাজ চৌধুরী জানান, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও নীলফামারী প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার লেবু চন্দ্র রায়, সোনালী ব্যাংক পিএলসি জলঢাকা শাখা অফিসার (ক্যাশ) গোপাল চন্দ্র রায় এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উপ-সহকারী ভূমি কর্মকর্তা নারায়ন চন্দ্র রায়কে সম্মাননা প্রদান করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পলাশবাড়ি কলেজ   নবীন বরণ   প্রাক্তন   শিক্ষার্থী   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close