রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
বুড়িচংয়ে দেখা করতে এসে প্রেমিকের ধর্ষণের শিকার কিশোরী
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা থেকে কুমিল্লায় এসেছিল ১৩ বছরের এক কিশোরী। কিন্তু প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে শেষ পর্যন্ত তাকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত তরুণ রাজীব আহমেদ (২০) এখনো পলাতক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন একটি স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রাজীব আহমেদের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে ঢাকা থেকে কুমিল্লায় আসে সে। রাত ৯টার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়।

পরে তারা একটি হোটেলে খাবার খায়। রাত ১টার দিকে রাজীব তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে নিয়ে রাত ৩টা পর্যন্ত তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় বলে কিশোরীর অভিযোগ। পরে তাকে মারধর করে রাজীব পালিয়ে যায়।

দেবপুর থানার পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, ৯৯৯’-এর ফোন পেয়ে পুলিশ ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ১৩ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কিশোরীর কাছে থাকা ছবি ও মোবাইল ফোনের তথ্যের সূত্র ধরে অভিযুক্ত রাজীবের পরিচয় শনাক্ত করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

রাজীব আহমেদ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

দেবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বুড়িচং   ময়নামতি   কিশোরী ধর্ষণ   রাজীব আহমেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close