রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
বিনোদন
ভিকির নতুন অবতার ঘিরে বাড়ছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর উত্তাপ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রণবীর কাপুর ও আলিয়া ভাটের পর এবার সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ভিকি কৌশলের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ভিকির রুক্ষ চেহারা, কপালের দাগ ও তীক্ষ্ণ দৃষ্টি প্রকাশের পর সিনেমাটির গল্প ও চরিত্রগুলো নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।

প্রকাশিত ছবিতে ভিকি কৌশলকে দেখা যায় হাতে রুপালি রঙের একটি পুরোনো ধাঁচের লাইটার নিয়ে সিগারেট ধরাতে। চারপাশে ধোঁয়ার আবরণ, আর তার মধ্য দিয়ে ক্যামেরার দিকে স্থির দৃষ্টি—সব মিলিয়ে চরিত্রটিতে ফুটে উঠেছে গম্ভীর ও রহস্যময় আবহ।

ঘন গোঁফ, কপালের স্পষ্ট দাগ এবং গাঢ় রঙের কলারওয়ালা পোশাক ভিকির চেহারায় এনেছে ভিন্ন মাত্রা। হাতে থাকা সোনালি আংটিটিও নজর কেড়েছে।

ছবিটি প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘নজরে নজর মিলবে, তবে সরবে না!’ পাশাপাশি জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

রণবীর-আলিয়ার চরিত্রেও চমক

ভিকির আগে রণবীর কাপুর ও আলিয়া ভাটের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন নির্মাতারা। রণবীরকে দেখা গেছে পুরোনো ধাঁচের একটি গাড়ির চালকের আসনে। সাদা টি-শার্ট, চশমা ও ছোট করে ছাঁটা চুলে তার চেহারায় ছিল ভিন্ন আবহ। স্টিয়ারিংয়ে থাকা আহত হাতটি চরিত্রটির জীবনে থাকা সংঘাতের ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে, আলিয়া ভাটকে দেখা গেছে গাঢ় গোলাপি-লাল পোশাকে। মাথায় ছিল নকশাদার অলংকার। পোশাক ও সাজসজ্জায় তাকে একজন মঞ্চশিল্পীর আদলে উপস্থাপন করা হয়েছে।

তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। ঐতিহাসিক পটভূমির এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।

সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির আগেই তিন তারকার চরিত্রের ভিন্নধর্মী সাজ ও লুক প্রকাশ করে সিনেমাটিকে ঘিরে আগ্রহ তৈরি করেছেন নির্মাতারা।

সূত্র: পিংকভিলা 


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  ভিকি   বলিউড   লাভ অ্যান্ড ওয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close