সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু

রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্ভাব্য মামলা করার প্রস্তুতি নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং দেশটির আন্তর্জাতিক আইন বিভাগের পরিচালককে নির্দেশ দিয়েছেন। 

কুর্দি সংখ্যালঘুদের সাথে তুরস্কের সম্পর্ক ও হামাসকে তুরস্কের কথিত আর্থিক সহায়তার অভিযোগকে এর কারণ হিসেবে দেখানো হয়েছে।

ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ উদ্যোগের কথা জানা গেল। 

এর পূর্বে, তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, ‘নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রচেষ্টার বিষয়ে আঙ্কারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।’

তবে প্রস্তাবিত মামলাটি এখনও করা হয়নি। 

ইসরায়েল বা তুরস্ক—কোনো দেশই আইসিসি প্রতিষ্ঠার চুক্তি রোম সংবিধিতে সই করেনি। ফলে কোনো দেশের বিরুদ্ধেই আদালতটির সরাসরি এখতিয়ার নেই।

তবে আইন বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে আইসিসিতে মামলাটি করার চেষ্টা করতে পারে।

ইসরায়েল আশা করছে শেষ পর্যন্ত মামলাটি করার প্রয়োজন হবে না। এর পরিবর্তে তাইয়েপ এরদোয়ানের ওপর চাপ তৈরির এবং তাকে ভবিষ্যতে এমন পদক্ষেপ থেকে বিরত রাখার উপায় হিসেবে মামলার প্রস্তুতিকে কাজে লাগাতে চায় ইসরায়েল।

দেশটির ন্যায়বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উল্লেখিত মামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্র : আইটোয়েন্টিফোরনিউজ, ফার্স্টপোস্ট।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রিসেপ তাইয়েপ এরদোয়ান   বেনিয়ামিন নেতানিয়াহু   আন্তর্জাতিক অপরাধ আদালত   আইসিসি   ইসরায়েল-তুরস্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close