মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-’র ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. অভিনু কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা।

অনুষ্ঠানে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভাগগুলোর মধ্যকার ম্যাচের সূচি নির্ধারণে ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. অভিনু কিবরিয়া বলেন, ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী উভয়ের অংশগ্রহণের পরিকল্পনা ছিল। তবে পর্যাপ্ত সংখ্যক ছাত্রী দল গঠন করা সম্ভব না হওয়ায় আপাতত শুধু ছাত্রদের নিয়ে প্রতিযোগিতা শুরু করা হচ্ছে। শিগগিরই আন্তঃহল ছাত্রী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আন্তঃবিভাগ ছাত্রী ফুটবল প্রতিযোগিতাও আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ফুটবল প্রতিযোগিতা শুরু করা সম্ভব হয়নি। এরই মধ্যে আন্তঃবিভাগ কেরাম, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। খেলার মাঠকে উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার ছুটির আগে ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড পর্যন্ত শেষ করার পরিকল্পনা রয়েছে।’ 

সবার সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে বছরের নির্ধারিত সব প্রতিযোগিতা সম্পন্ন করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শরীরচর্চা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   আন্তঃবিভাগ ফুটবল   প্রতিযোগিতা   ট্রফি   উন্মোচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close