বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      
দেশজুড়ে
ধনবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবাসহ মো. রুবেল আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াজান এলাকার নুর ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় ধনবাড়ী থানা পুলিশের একটি দল। এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে রুবেল আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ হাজার ৪০০ টাকা।

গ্রেপ্তার রুবেল আহমেদ ধনবাড়ী উপজেলার বানিয়াজান কামারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকি সার্বিক দিকনির্দেশনা দেন।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি থানার মামলা নম্বর ১৮।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   মাদক   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close