বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      ● খাদ্যে কোটি টাকার খেলা গুদামে দুর্নীতির মহোৎসব      
দেশজুড়ে
চান্দিনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম
অভিযুক্ত অটোরিকশাচালক

অভিযুক্ত অটোরিকশাচালক

কুমিল্লার চান্দিনায় ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৪০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের লেবাস এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কিশোরী বাড়ির সামনে আল আমিনের অটোরিকশায় বসে ছিল। আশপাশে লোকজন না থাকার সুযোগে আল আমিন তাকে পাশের একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে কিশোরীর কান্নার শব্দ শুনতে পেয়ে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গ্রেপ্তার আল আমিন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার এলাকার গাজী বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে। তিনি চান্দিনার দোল্লাই নবাবপুর ইউনিয়নের লেবাস গ্রামে হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় কিশোরীর ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আল আমিনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   কিশোরী ধর্ষণ   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close