পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ‘হলো ব্লকের’ ব্যবহার বাড়ানো এবং নির্মাণখাতে এর প্রয়োগ নিশ্চিত করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতাদের সাথে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ এবং নির্মাণ খাতে ‘হলো ব্লকের’ প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণখাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে রিহ্যাবের প্রেসিডেন্ট আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এএফএম ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ